যমুনা টেলিভিশনের সাংবাদিকসহ ৪জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ০০:২৬আপডেট : ০৫ জুলাই ২০১৭, ০০:৩২

দিনাজপুর বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ চার জনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে দিনাজপুরের কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা জজকোর্টের আইনজীবী হযরত আলী বেলাল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, অথৈ আদিত্য, তারিখ রহমান ও নুশরাত জাহান ইশিতা। 
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, গত ২৮ জুন সাংবাদিক নাজমুল হোসেন ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটিতে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করেছেন। এর ফলে বিচার বিভাগের প্রতি আস্থাশীল সচেতন বিবেকবান জনগণের মানহানী সংঘটিত হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদার ক্রমানুসারে প্রবিধানের ভিত্তিতে সুযোগ সুবিধাপ্রাপ্ত বিচারপতিকে একজন ভিক্ষুকের সঙ্গে তুলনা করা হয়েছে বলে বাদীর অভিযোগ।

নাজমুল হোসেন ফেসবুক স্ট্যাটাসে বিচারপতিদের জন্য লালসিঁড়ির রেওয়াজ ও প্রটোকল ডিউটি নিয়ে মন্তব্য করেন বলেও মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি