তৃতীয় দিনেও গাইবান্ধার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ফল অভিযান

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ০৮:৫৩আপডেট : ০৮ জুলাই ২০১৭, ০৮:৫৩

তৃতীয় দিনেও গাইবান্ধার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ফল অভিযান তৃতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভুক্ত আসামি ও নৌ ডাকাত গ্রেফতারে গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। তবে এ অভিযানেও জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (৮ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত।
২ ঘন্টায় গাইবান্ধার দিঘলকান্দি চরসহ কয়েকটি চরে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোথাও কিছু না মেলায় অভিযান শেষ করা হয়।
অভিযানের নেতৃত্ব থাকা গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। ফলে অভিযান শেষ করা হয়।’
সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে।’
অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেয়।
এর আগে, মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। সে অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। তবে মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। শুকুরের পাঁচ ভাইদের নামে ডাকাতির মামলা রয়েছে।
এরপর বৃহস্পতিবার (৬ জুলাই) দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ অভিযানে কোনও জঙ্গি আস্তানার খোঁজ বা কাউকে আটক করতে পারেনি তারা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের