রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে

রংপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১১:৫০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১১:৫৫

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দায়িত্বপালনেরন সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চয়তা করাসহ ৫ দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। এ কারণে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সোমবার (১৬ জুলাই) গভীর রাতে কালিপদ সরকার নামে এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় হাসপাতালের ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ এসে কর্তব্যরত ইন্টার্ন আল আমিনকে শারীরিকভাবে লাঞ্চিত করে। তারা চেয়ার ভাঙচুর করে। এ ঘটনার বিচার না হওয়ায় তারা হাসপাতালের শুধু ৫টি মেডিসিন ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তারা জানায়।

এ ব্যাপারে ইন্টার্ন ডক্টরস অ্যাসেসিয়েশনের সভাপতি ডা. ফারহান রহমান বলেন, ‘দায়িত্বপালনকালে যদি আমাদের মার খেতে হয় এবং তার বিচার না হয় তাহলে আমাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিষয়টি মঙ্গলবার হাসপাতালের পরিচালককে জানানো হলেও কোনও প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে ধর্মঘট করতে হচ্ছে।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মউদুদ হোসেন জানান, বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম