পোস্তদানা নাকি পপিবীজ!

হিলি প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১৩:২৮আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৩:৩৬

  হিলিতে পপিবীজসহ আটক প্রশান্ত

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে আসা এক যাত্রীকে ৪০০ গ্রাম ‘পপিবীজ’সহ প্রশান্ত কুমার সাহা (৩৫) নামের এক বাংলাদেশি আটক করেছে হিলি কাস্টমস শুল্ক গোয়েন্দা। প্রশান্তের দাবি, সেগুলো পপিবীজ নয়, পোস্তদানা। তার মাকে ওষুধ হিসেবে খাওয়ার জন্য ভারত থেকে কিনে এনেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হিলি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১২টায় তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।আটক প্রশান্তের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার চালখিরকিন গ্রামে।

আটক প্রশান্ত কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন,তার মা স্তন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে কলকাতার চিকিৎসকের কাছে।তার মায়ের ওষুধ শেষ হয়ে যাওয়ায় তা কিনতে ১৪ জুলাই তিনি ভারতে যান। প্রয়োজনীয় ওষধসহ চিকিৎসকের পরামর্শক্রমে মায়ের খাওয়ার জন্য ৪০০ গ্রাম পোস্তদানা কেনেন। বৃহস্পতিবার ভারত থেকে ফেরার সময় তল্লাশির সময় প্রেসক্রিপশন দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়।পরে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত হিলি সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আকতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রশান্তকে আটক করা হয়েছে। তার ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪০০ গ্রাম পপিবীজ পাওয়া যায়। এগুলো খাওয়ার কাজে ব্যবহৃত হলে পোস্তদানা,  আর চাষাবাদ করলে পপিসীড। এর প্যাকেটের গায়েও পপিসীড লেখা আছে। পরে তাকে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় শুল্ক গোয়েন্দা কার্যালয় থেকে আটক পপিবীজ নেওয়া হয় হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তারা সেগুলো পপিবীজ বলে জানিয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম