নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার, চাচি আটক

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৩:২৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৩:২৮

গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সুমাইয়া আকতার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। সে তারা মিয়ার মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুমাইয়ার চাচি রেহেনা বেগমকে (৩৬) আটক করেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সুমাইয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে সুমাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমাইয়ার চাচি রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি