অপহৃত আবুল খায়ের গ্রুপের সেলসম্যান উদ্ধার, গ্রেফতার ৫

গাইবান্ধা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৭:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:৩৩

অপহৃত আবুল খায়ের গ্রুপের সেলসম্যানকে উদ্ধারের পর গ্রেফতার ৫ আসামি (ছবি-গাইবান্ধা প্রতিনিধি)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের ১৬ ঘণ্টা পর আবুল খায়ের গ্রুপের সেলসম্যান দিলহজ মিয়াকে (১৯) উদ্ধার করেছে পুলিশ। এসময় সহোদরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ২টার দিকে (৩১ জুলাই) গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের একটি আখ ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।  

দিলহজ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার ঘুমানিগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামের আফজাল শেখের ছেলে। দিলহজ আবুল খায়ের গ্রুপের গোবিন্দগঞ্জ উপজেলায় সেলসম্যান হিসেবে কাজ করেন।

গ্রেফতাররা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মণ্ডলপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মশিউর রহমান শেখ (২৭) তার ভাই মানিক শেখ (২২), একই গ্রামের বাদশা মণ্ডলের ছেলে সোহেল মণ্ডল (২৩), বকচর মধ্যপাড়ার মজনু আকন্দের ছেলে আপেল আকন্দ (২০) ও বকচর পশ্চিমপাড়া গ্রামের বাবুল আকন্দের ছেলে ইউসুব আকন্দ (২৫)।

অপহৃত আবুল খায়ের গ্রুপের সেলসম্যান উদ্ধার ( ছবি-গাইবান্ধা প্রতিনিধি)

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, রবিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে দিলহজকে গোবিন্দগঞ্জ পৌর শহরের মায়ামনি হোটেলের সামনে ডেকে নেয় মশিউর রহমান শেখ। এরপর মশিউরসহ গ্রেফতারকৃত পাঁচজন দিলহজকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে বকচর গ্রামে নিয়ে যায়। সেখানে তারা দিলহজকে একটি আখ ক্ষেতে আটকে রেখে টাকা দাবি করে। পরে দিলহজের মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা চায়। ঘটনাটি রাতেই দিলহজের পরিবার পুলিশকে জানায়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে দিলহজকে উদ্ধারসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের পর মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় দিলহজের বাবা আফজাল শেখ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতের পাঠানো হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: আওয়ামী লীগের দুর্নীতি-দুঃশাসনে মানুষ বিব্রত: খন্দকার মোশাররফ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম