ঘুমের ট্যাবলেট খাইয়ে গলা কেটে পারভীনকে খুন করে সাইফুল

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
০১ আগস্ট ২০১৭, ১৮:০১আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:০২

গাইবান্ধা জেলা নিখোঁজের পাঁচদিন পর গাইবান্ধার সাঘাটা উপজেলার বসন্তের পাড়া গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় স্ত্রী পারভীন বেগমকে (২২) ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পর গভীর রাতে গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছে স্বামী সাইফুল হাজী ওরফে বাটপার।

গ্রেফতারের পর সাইফুল হাজী ওরফে বাটপারকে সোমবার (৩১ জুলাই) আদালতে নেওয়া হয়। আদালতে সাইফুল তার জবানবন্দিতে পারভীন হত্যাকাণ্ডের বর্ণনা দেয় বলে জানিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ। এছাড়া হত্যার দায় স্বীকার করে আদালতে সাইফুলের প্রথম স্ত্রী পারভীনের ভাই আবদুল করীমও জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে এসপি মাশরুক খালেদ বাংলা ট্রিবিউনকে জানান, সাইফুল হাজী দুই স্ত্রীকে নিয়েই সংসার করতো। তার দুই স্ত্রীর নামই পারভীন। প্রথম স্ত্রী পারভীনকে ১৫-১৬ বছর আগে বিয়ে করে। তাদের তিন ছেলে-মেয়ে রয়েছে। এরপর দুই বছর আগে ওসমানের পাড়া গ্রামের বকুল মিয়ার স্ত্রী এক সন্তানের জননী পারভীনকে জোরপূর্বক তুলে এনে বিয়ে করে সাইফুল। বিয়ের পর পারভীনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘর সংসার করতো সাইফুল। দুই স্ত্রী থাকায় বেশ কিছুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব-কলহ চলছিল সাইফুলের। মূলত পারিবারিক কলহ থেকে রক্ষা পেতেই প্রথম স্ত্রীর ও স্বজনদের সহায়তায় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় পারভীনকে খুন করে সাইফুল।

তিনি আরও জানান, গত ২৫ জুলাই পারভীনকে গাইবান্ধা শহরের পৌর পার্কে বেড়াতে নিয়ে যায় সাইফুল। সেখানে তারা ঘোরাফেরা ও খাওয়া-দাওয়া সেরে বসন্তের পাড়া গ্রামে প্রথম স্ত্রীর খালার বাড়িতে যায়। এরপর সেখানে রাতের খাবার শেষে পারভীন ও সাইফুল একটি ঘরে ঘুমায়। ঘুমানোর আগে পারভীনকে সাইফুলের প্রথম স্ত্রী ও খালা বেশ কয়েকটি ঘুমের ট্যাবলেট গুড়ো করে কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে খাওয়ায়। পরে পারভীন ঘুমিয়ে পড়লে গভীর রাতে সাইফুল ছুরি দিয়ে তার গলা কাটে। এ সময় বাইরে প্রথম স্ত্রী, তার খালা, খালাতো দুই ভাই অবস্থান করছিলো। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার পর ফজরের আজান দিয়ে দেওয়ায় লাশ  অন্য কোথাও গুম করতে না পেরে তড়িঘড়ি করে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। যাতে গন্ধ না ছড়ায় সেজন্য সেখানে কাঁথা, বালিশ এবং কেরোসিন ঢেলে দেয়।

জবানবন্দিতে সাইফুল আরও জানায়, পারভীনকে হত্যার পর সে পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে তার খালা শাশুড়ির কাছে টাকা দাবি করে বলে, ‘তোমাদের সেপটিক ট্যাংকে আমার স্ত্রী পারভীনের লাশ আছে। টাকা না দিলে তোমরাই তাকে হত্যা করেছ বলে পুলিশকে জানাবো।’

পারভীনের ভাই আজিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের আগে পাঁচ দিন ধরে পারভীনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি পারভীনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করেও পারভীনের সন্ধান মেলেনি। এরপর পারভীনের সতীনের খালু চাঁন মিয়ার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মূলত সাইফুল তার প্রথম স্ত্রী পারভীন ও তার ভাইদের পরোক্ষ সহযোগিতায় তার বোনকে খুন করে লাশ গুম করে রাখে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভীনের লাশ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) ও তার প্রথম স্ত্রী পারভীন (৩০), খালাতো শ্যালক আব্দুল করিম (২৫) ও রানা মিয়াকে (২২) আটক  করা হয়।

তিনি আরও  জানান, এ ঘটনায় পারভীনের ভাই আজিজুর রহমান বাদী হয়ে স্বামী সাইফুল, প্রথম স্ত্রী পারভীনসহ চারজনকে আসামি করে সাঘাটা থানায় হত্যা মামলা করেন।  

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের