নার্সিং হোম কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ২০:১৩আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:৪১

নার্সিং হোম কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

শরীয়তপুর জেলা শহরের ‘শরীয়তপুর নার্সিং হোম’ কর্তৃপক্ষের অবহেলায় রুমা আক্তার (২৮) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর আত্মীয়স্বজন নার্সিং হোমে ঢুকে ব্যাপক ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মিলন তালুকদারের স্ত্রী রুমা বেগমের প্রসব বেদনা উঠলে শরীয়তপুরে নার্সিং হোমে ভর্তি করা হয়। অপারেশনের জন্য দুপুর ২টার দিকে তাকে অপারেশন কক্ষে নেওয়া হয়। কিন্তু ডা. আব্দুস সোবহান অ্যানেসথেসিয়া পুশ করার কিছুক্ষণের মধ্যেই রুমা আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় নার্সিং হোমের চিকিৎসক ও নার্সসহ অন্য স্টাফরা রুমার স্বজনদের অপেক্ষা করতে বলে পালিয়ে যান।

নিহত রুমা আক্তারের স্বামী মিলন তালুকদার বলেন, নার্সিং হোমের লোকজন ভুল চিকিৎসা দিয়ে আমার স্ত্রী ও বাচ্চাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে কথা বলার জন্য শরীয়তপুর নার্সিং হোম কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বলেন, অবহেলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

/জেবি/

আরও পড়তে পারেন: ঘরে ঢুকে স্কুল ছাত্রী দুই বোনকে গলা কেটে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের