ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই বোনের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৮:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৮:৫৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের নাগর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার করেছে রংপুরের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাহাবুবা (১২) ও মাহাফুজা (১০) নামে ওই দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চোঁচপাড়া গ্রামের তাহের হোসেনের দুই শিশুকন্যা মাহাবুবা, মাহাফুজা ও তার চাচাতো বোন সায়মা মিলে গতকাল বুধবার দুপুর ২টায় বেউরঝাড়ী সীমান্তের নাগর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তখন স্থানীয়রা সায়মাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। অপর দুই বোন মাহাবুবা ও মাহাফুজা নিখোঁজ হয়।
পরবর্তীতে স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে বৃহস্পতিবার দুপুরে দুই বোনের লাশ উদ্ধার করে।
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু মোহাম্মদ দুই বোনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজের ২৪ ঘণ্টা পর রংপুরের ডুবুরি দল দুই বোনের লাশ উদ্ধার করেছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ