নারী শিক্ষার প্রসার, ঝড়েপড়া রোধ ও বিদ্যালয়ে যাওয়া সহজ করতে পঞ্চগড় জেলার বোদায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গরিব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, আবু আনছার মো. রেজাউল করীম শামীম, সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, মশিউর রহমান মানিক ও পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল উপস্থিত ছিলেন।
বোদা উপজেলায় এডিবির থোক বরাদ্দের তিন শতাংশ টাকা থেকে আড়াই লাখ টাকা ব্যয়ে উপজেলার ২৪টি বিদ্যালয়ের ২৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।
/বিএল/







