শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৬:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৬:২০

উলিপুরে জাতীয় শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ছয় নেতা-কর্মীকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন এই র‌্যালির আয়োজন করেছিল।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুরে জাতীয় শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন নিয়ে বর্তমান কমিটির রুবেল -রফিক গ্রুপের সদস্যদের সঙ্গে পদ বঞ্চিত প্রিতম-নয়ন গ্রুপের সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে এই ঘটনার জের ধরে উপজেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালিতে উভয় গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত দশ জন আহত হয়। এসময় পুলিশ লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ছয়জনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রাকিবুল ইসলাম রুবেল, জাহিদ হাসান, মজিদুল, জিহাদ, আজিজুল ইসলাম ও আব্দুর রহিম। উলিপুরে জাতীয় শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

উলিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, 'পৌর ছাত্রলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম  নয়নের উসকানিতে এ হামলার ঘটনা ঘটেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।'

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম নয়ন বলেন, 'আমরা শোক দিবসের র‌্যালিতে অংশ নিতে চাইলে বর্তমান উপজেলা কমিটির নেতা-কর্মীরা আমাদের বাধা দেয়। তখনই সংঘর্ষের ঘটনা ঘটে।'

উলিপুর থানার ওসি আব্দুল্লাহ আল সাঈদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- ‘নথি পর্যালোচনা করে দেখলাম, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল’

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম