দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, একজন আহত

দিনাজপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৯:৪২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২০:২১

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, একজন আহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। আহত এরশাদকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলা সদর উপজেলার নতুনহাট শেখপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলী শেখের ছেলে আব্দুল খালেক ও দিনাজপুরের সদর উপজেলার চিরিরবন্দর উপজেলার নশিপুর গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আব্দুস সামাদ। আব্দুস সামাদ রানীরবন্দর মহিলা কলেজের পিওন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বুধবার বিকেল পৌনে ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজ মাঠে সোলার প্যানেলের কাজ করছিল। এ সময় নরম মাটিতে পিলার হেলে গিয়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়লে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এ সময় এরশাদ মিয়া নামে আরও একজন আহত হয়। আহত এরশাদকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, একজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে যিনি নিহত হয়েছেন তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়তে পারেন: নেত্রকোনায় বন্যার পানিতে ভেসে গেছে আড়াই হাজার পুকুরের মাছ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে