হাঁস-মুরগির ভ্যাকসিন নিয়ে ভারত থেকে আসা চোরাকারবারী আটক

হিলি প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৯:২০আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৯:২৫

হাঁস-মুরগির ভ্যাকসিন নিয়ে ভারত থেকে আসা চোরাকারবারী আটক দিনাজপুরের হিলি সীমান্তে ৮ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় হাঁস-মুরগির ভ্যাকসিনসহ আব্দুল গাফফার (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাত ৪টায় হিলি সীমান্তের পার্শ্ববর্তী উত্তর গোপালপুর এলাকা থেকে ১৯৮ পিছ ভ্যাকসিনসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল গাফফার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তরগোপলাপুর এলাকার জবেদ আলীর ছেলে।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী আজম বাংলা ট্রিবিউনকে জানান, ভারতীয় হাঁস-মুরগির ভ্যাকসীনসহ একদল চোরাকারবারী ভারত থেকে দেশে প্রবেশ করছে গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোররাতে সঙ্গিয় ফোর্স নিয়ে হিলি সীমান্তের পার্শ্ববর্তী উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভারতীয় হাঁস-মুরগির ১৯৮ পিছ ভ্যাকসিনসহ আব্দুল গাফফারকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জনানা, উদ্ধারকৃত ভ্যাকসিনের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৮ লাখ ২৪ হাজার ৪৭২ টাকা। পরে উদ্ধারকৃত ভ্যাকসিনগুলো হিলি কাস্টমসে ও আব্দুল গাফফারকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম