গাইবান্ধায় ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে শিক্ষিকা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৪৬

গাইবান্ধায় ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে শিক্ষিকা গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় করা মামলায় মনিরা বেগম (২২) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নে নিজ বাড়ি কাবিলের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত মনিরা কিশামত মালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

তিনি জানান, গত ২১শে আগস্ট পটে পানি খাওয়াকে কেন্দ্র করে ৪র্থ শ্রেণির ছাত্রী অমিয়া আপন ও হাঁসির মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এতে অমিয়া আপন উত্তেজিত হয়ে হাঁসিকে কিল ঘুষি মারে। এতে হাঁসি শিক্ষককে না বলে বাড়িতে গিয়ে তার বাবাকে ডেকে আনে। তার বাবা উত্তেজিত হয়ে স্কুলে আসলে পরিস্থিতি শান্ত করার জন্য স্কুল শিক্ষিকা অমিয়া আপনকে ডেকে তাদের সামনেই স্কেল দিয়ে বেত্রাঘাত করেন এবং হাঁসির বাবাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এরপর বিকাল ৪টায় স্কুল ছুটি হয়ে গেলে অমিয়া আপন বাড়িতে চলে যায়। রাতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শিক্ষিকা মনিরাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

কিশামত মালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা মিয়া জানান, বিষয়টি আপোষ করার চেষ্টা করা হয়েছে। আপোষ না হওয়ায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। 

আরও পড়তে পারেন: বন্যার পানিতে মাছ ধরতে আত্রাইয়ে ‘খলশানি’ বিক্রি বেড়ে গেছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের