হিলিতে ৫৩৫টি ভারতীয় শাড়ি ও ১৫৫ কেজি কারেন্ট জাল জব্দ

হিলি প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৭:০০

হিলি থেকে আটক ভারতীয় শাড়ি ও কারেন্ট জাল

দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ৫৩৫টি উন্নতমানের শাড়ি ও ১৫৫ কেজি নিষিদ্ধ কারেণ্ট জাল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোর রাতে শাড়ি ও কারেন্ট জালগুলি উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে শাড়ির বড় একটি চালান নিয়ে চোরাকারবারি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের ঘাসুড়িয়া নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০টি প্লাস্টিকের বস্তায় ৫৩৫টি ভারতীয় উন্নতমানের শাড়ি ও ১৫৫কেজি কারেন্ট জাল উদ্ধার করে। শাড়ি ও কারেন্ট জালগুলির আনুমানিক মূল্য ২৬ লাখ ৫ হাজার টাকা। পরে উদ্ধারকৃত শাড়ি ও কারেন্ট জালগুলি হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়তে পারেন: নরসিংদীতে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়কের পাশে পশুর হাট

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম