‘নির্বাচন সুষ্ঠু হলে আ. লীগকে গদি ছেড়ে বঙ্গোপসাগরে যেতে হবে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত) সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে  আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আলোচনায় বসলে ছাড় দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগকে গদি ছেড়ে বঙ্গপোসাগরে যেতে হবে। এ জন্যই তারা বসতে রাজি হচ্ছে না। ’ রবিবার দুপুরে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ছাত্রদলের  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৫ জানুয়ারি যেমন নির্বাচন বর্জন করেছি, তেমনি আগামী দিনের নির্বাচন তেমন হলেও ভোট রক্ষা করতে ঝাঁপিয়ে পড়তে হবে।’ তিনি বলেন, ‘সরকার বলে, উন্নয়নের রোল মডেল, এটা উন্নয়নের নয়, হত্যা, গুম, নির্যাতন, নিপীড়নের রোল মডেল।’  

সরকার জনগণের বিপক্ষে চলে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের বিরুদ্ধে যে যাবে, সে কোনও দিনই টিকে থাকতে পারবে না।’  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের