দিনাজপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫৭

দিনাজপুর মাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধর করায় দিনাজপুরের রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যাক্তির কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এসময় এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের ওপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ পালিয়ে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ওপর লাঠিচার্জ শুরু করে। এতে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়।
এই ঘটনায় এলাকার লোকজন রাস্তায় এসে জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে। এসময় তারা সড়কে গাছের গুড়ি ও ইট দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
এলাকার লোকজন জানায়, প্রায়ই ডিবি পুলিশের লোকজন এখানে এসে নিরীহ জনগনকে হয়রানি করে। কিন্তু আসলেই যারা মাদকের সঙ্গে জড়িত তারা ধরাছোয়ার বাইরেই থাকে।
এলাকাবাসীর অভিযোগ, নুরুজ্জামান মাদকের সাথে জড়িত নয়, বিষয়টি জানানোর পরও তাকে মারধর করা হয়। এই বিষয়টি জানানোর পর উল্টো ডিবি পুলিশের লোকজন গ্রামবাসীর উপর চড়াও হয়ে মারধর করে চলে যায়। পরক্ষণে অতিরিক্ত পুলিশ এসে আবারও গ্রামবাসীদেরকে মারধোর করে। যার কারণে তাদের প্রতিহত করতে গ্রামবাসী রাস্তায় নেমে আসে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের মোবাইলে ) একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনও পুলিশ আহত হয়নি। ঘটনার বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী