বখাটের হাতে লাঞ্ছিত হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬

গাইবান্ধা জেলা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বখাটের হাতে লাঞ্ছিত হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করলেও অভিযুক্ত সোহেলসহ অন্যান্যদের আটক করতে পারেনি পুলিশ।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বখাটে সোহেল ও তার অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মোস্তা মিয়ার মেয়ে মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা (মিষ্টি)। গত এক বছর ধরে তাকে উত্ত্যক্ত করতো পাশের গ্রামের নুরুল ইসলামের বখাটে ছেলে সোহেল মিয়া। মঙ্গলবার বিকেলে আয়শা স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে ৪-৫ জন সহযোগী নিয়ে বখাটে সোহেল তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় আয়শার গালে থাপ্পর দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে সোহেল। এ সময় তাকে হুমকিও দেয় সোহেল।

আয়শার স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে অপমান সইতে না পেয়ে বিষপান করে আয়শা। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।

এদিকে ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত সোহেল ও তার পরিবারের লোকজন। তবে আটক আশরাফুলের মা এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম