ঠাকুরগাঁও বিজিবি- বিএসএফের পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৯

  বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ঠাকুরগাঁওয়ের ৩০ বিজিবি ও ভারতীয় ১৩৯ বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র পক্ষে ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার ও বিএসএফ’র পক্ষে ১৩৯ বিএসএফ কমান্ডান্ট সন্দীপ রাওয়াত পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র আটোয়ারির আলোয়াখোয়া সীমান্তের পাশে সোমবার বিকেলে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সব সীমান্ত অপরাধ কঠোর হাতে দমনে পারষ্পরিক সহযোগীতা ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত প্রকাশ করেন।

৩০ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন উভয় পক্ষ। পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক পাচার রোধ ও কোনো প্রকার গুলিবর্ষণ না করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে বিএসএফ কমান্ডান্টকে অনুরোধ করেন বিজিবি অধিনায়ক। জবাবে বিএসএফ কমান্ডান্ট বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি বর্ষণ ও মাদক পাঁচার রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দুই পক্ষের সব সদস্য এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হন যে সীমান্তে সব শান্তি শৃঙ্খক্ষলা রক্ষার পাশাপাশি সব ধরণের হত্যাকাণ্ড বন্ধ করা হবে।

এ ছাড়া উভয়পক্ষ সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে খেলাধূলা ও পারষ্পরিক সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেন। দুই পক্ষই পরস্পরকে নানা উপহার ও স্মারক দেন। এসময় কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি-বিএসএফের সদস্যরা।

         

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম