দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড়

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৪

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড়

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা ভারত ও বাংলাদেশের মানুষের পদচারনায় মিলন মেলায় পরিণত হয়েছে। সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকার দুপারে ভিড় করছেন শত শত মানুষ। তাদের কেউবা পূজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে।

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপে করে দর্শনার্থী ও ভক্তরা আসছেন হিলি সীমান্তে। অপরদিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে। কিন্তু সীমান্তে কাটার তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও নোম্যান্স ল্যান্ডের দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করছে।

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড়

হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, ‘সীমান্তে কাটা তারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও আমাদের মনকে তো আর ভাগ করতে পারেনি, আগে তো দুই বাংলা একই ছিল। তাই ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তে। এছাড়াও তাদের অনেক আত্মীয় স্বজন ভারতে রয়েছে। দীর্ঘ দিন পর সীমান্তে ওই স্বজনদের দেখা হয়েছে। তবে পাসপোর্ট ও ভিসা যাদের তারাই কেবন সীমান্তে এপার-ওপার হয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে পারছেন। যাদের পাসপোর্ট ভিসা নেই তারা কেবল দূর থেকে আত্মীয় স্বজনকে দেখছেন। তবে তাদের দাবি যদি একটু ভিতরে যেতে দিতো তাহলে ভিতরে গিয়ে প্রতিমা দেখা যেতো এছাড়া সবার সঙ্গে দেখা করা যেতো এবং মন খুলে কথা বলো যেতো।

হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাসপোর্টধারী এক নারী বলেন, ‘আমি বগুড়া থেকে এসেছি ভারত যাচ্ছি পূজা দেখতে। আমাদের বাংলাদেশের চেয়ে ভারতের পূজাগুলো অনেক ভালো হয়। এ কারণে ভারত যাচ্ছি।’ এরকম অনেক যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন আবার অনেক যাত্রী ভারত থেকে বাংলাদেশে পূজা দেখতে আসছেন।এছাড়াও অনেকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসছেন। 

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড়

বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ হিলি সীমান্তে আসছেন। আবার অনেকে ভারতে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কেউবা আবার নোম্যান্স ল্যান্ড ঘুরে দেখছেন। একইভাবে ভারত থেকেও প্রচুর মানুষ আসছেন সীমান্ত দেখতে। নিয়মের মধ্যে থেকে যতদূর সম্ভব তাদের আবদার রক্ষা করা হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থী বাংলাদেশে পূজা দেখতে আসছেন। আবার অনেকে আত্মীয়ের বাড়ি রয়েছে বাংলাদেশে। সে কারণেও তারা বাংলাদেশে পূজা করতে আসছেন। অপরদিকে বাংলাদেশ থেকেও অনেক যাত্রী ভারতে পূজা দেখতে এবং তাদের আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। একারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। 

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড়

আরও পড়তে পারেন: শ্রীপুরে ওয়েলটেক্স কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের