নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ২০:১২আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২০:১২

গাইবান্ধা জেলা গাইবান্ধায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় পলাশবাড়ি উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক রাশেদা সুলতানা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন পলাশবাড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সরকার বকুল, থানা ছাত্রদল যুগ্ম আ্হ্বায়ক রাজু সরকার ও সোহেল রানা, পলাশবাড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিলন ও শামীম সরকার। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু জানান, পলাশবাড়ি উপজেলা সদরে ২০১৩ সালে অবরোধের সময় বাস, ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় পলাশবাড়িতে চালের একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস দমন আইনে পলাশবাড়ি থানায় পৃথক দুটি মামলা হয়। এরমধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার ১৪ জনসহ দুটি মামলায় মোট ১৮ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়। 

তিনি আরও জানান, দুটি মামলায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার তারা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উচ্চ আদালতে আসামিদের জামিনের জন্য আবেদন করা হবে।

আরও পড়ুন:

‘ধর্ষক’ তুফানের বিরুদ্ধে চার্জশিট

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান