১৫০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

রংপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৮:২০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৮:২০

গাঁজাসহ আটক পাঁচ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি মোবাইলসহ নগদ টাকা। বৃহস্পতিবার মধ্য রাতে এসব মাদকসহ একটি ট্রাক আটক করে র‌্যাব। রংপুর র‌্যাব ১৩ প্রধান কার্যালয়ের সহকারী পুলিশ সুপার গোলাম মর্তুজা এ খবর জানান।

আটককৃতরা হলেন পাবনার ভাঙ্গুরা এলাকার রাজিব হোসেন, লালমনিরহাটের কুলারঘাট এলাকার বাচ্চু মিয়া, টাঙ্গাইল জেলার বড়শিলা গ্রামের রাজি হোসেন, কালিহাতি উপজেলার সুলতান ও দেলদুয়ার উপজেলার হারুন মিয়া।

র‌্যাব জানায়, লালমনিরহাটের বড়বাড়ি ও কুলাঘাট সড়কে গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে রংপুর র‌্যাব ১৩ প্রধান কার্যালয়ের সহকারী পুলিশ সুপার গোলাম মর্তুজা জানান, একটি পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা বড়বাড়ি থেকে কুলাঘাটের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে র‌্যাব। পরে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
ফরিদপুরে সংসদ উপনেতার গাড়ি বহরে হামলা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম