হিলিতে ৬৬ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১২:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১২:৪৩

হিলিতে উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেট দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে প্রায় ৬৬ হাজার ভারতীয় নিষিদ্ধ  ট্যাবলেট ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমান্ডার নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৩৬ হাজার চারশ পিস নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ও ৩০ হাজার পিস নিওসিপ ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ভারতীয় ক্রিম, লোশনসহ ১১ ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৪০ লাখ ৪০ হাজার ২৬ টাকা। ’

তিনি আরও বলেন, ‘মালামালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।’ তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিজিবি।

/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি