তিন বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৯:২২আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:২২

তিন বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে তিন বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১১ সাব পিলারের পাশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই আলম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ইন্সপেক্টর মনোস্কার রায়।

১৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পতাকা বৈঠকে বাংলাদেশিদের নির্যাতনের প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় ভারতের করলা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর মনোস্কার রায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে খলিশাকোঠাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায় বিএসএফ। এরপর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

বিএসএফের হাতে নির্যাতনের শিকার তিন যুবক হলেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নীলগঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরমান (২৫), একই গ্রামের মতি মিয়ার ছেলে আল আমিন (২৭) ও সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২২)।

এ সংক্রান্ত আগের খবর:

তিন বাংলাদেশিকে নির্যাতনের পর ফেরত দিয়েছে বিএসএফ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম