তিন বাংলাদেশিকে নির্যাতনের পর ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৪:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৪:৩৭

সীমান্ত কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনের পর বিএসএফ তাদেরকে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খালিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৩ এর ১১ সাব পিলারের কাছ দিয়ে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। বুধবার (২৫ অক্টোবর) ভোরে ভারতীয় ৩৮ বিএসএফ আটক  তিন যুবককে আহত অবস্থায় বিজিবি ১৫ ব্যাটালিয়ন বালারহাট বিওপি’র কাছে কাঁটাতারের বাইরে বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এবং ১৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর ই আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার বাংলাদেশিরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নীলগঞ্জ গ্রামের আরমান (২৫), একই গ্রামের আল আমিন (২৭) ও বাবুল মিয়া (২২)।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, ওই তিন যুবক ফুলবাড়ী উপজেলার স্থানীয় দালালদের মাধ্যমে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার জন্য মঙ্গলবার রাতে উপজেলার খালিশাকোটাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীনে বিএসএফ ৩৮ ব্যাটালিয়নের নটকোবাড়ী করলা বিওপির টহলরত সদস্যরা তাদের আটক  করে নির্যাতন চালায়। তাৎক্ষণিকভাবে বালারহাট বিজিবির সদস্যরা এবং নাওডাঙ্গা ইউপি সদস্য এরশাদুল হক সীমান্তে গেলেও বিএসএফের কাছ থেকে তাদের উদ্ধার করতে না পেয়ে ফিরে যান। পরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ আটক তিন যুবককে মারাত্মক আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয়। পরে সীমান্তে টহলরত বালারহাট বিওপি সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য এরশাদুল হক বলেন, ‘আমি ঘটনা জানার পরপরই সীমান্তের কাছে গিয়ে আটক বাংলাদেশিদের চিৎকার শুনতে পাই। পরে আমাকে অনেকেই জানায় বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি যুবককে মারধর করা হচ্ছে।’

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক তিন জনের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গা যুবকের কথা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের