ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রসিক মেয়র ঝন্টুর বিরুদ্ধে

রংপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

রাশেক রহমানের সংবাদ সম্মেলন (ছবি: রংপুর প্রতিনিধি) রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টুর বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাশেক রহমান। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

রাশেক রহমান বলেন, ‘সোমবার রাতে আবারও বর্তমান মেয়র ঝন্টু পুলিশের সহায়তায় মোটরসাইকেল বহর নিয়ে ও নিজের গাড়িতে জাতীয় পতাকা ঝুলিয়ে এবং নগরীর বিনোদপুর এলাকায় মাইক লাগিয়ে নির্বাচনি জনসভা করেছেন। অথচ নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সব ধরনের সমাবেশ, মিছিল, জনসভা নিষিদ্ধ করেছেন। এরপরও কিভাবে এসব কর্মকাণ্ড চলছে?’ তিনি অবিলম্বে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাশেক রহমান আরও জানান, এ সংক্রান্ত একটি স্মারকলিপি তিনি রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দলের সুপ্রিম অথরিটি হচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই মেয়র পদে মনোনয়ন দেবেন।’ এক্ষেত্রে তাকে মনোনয়ন দেওয়া না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাকে গুজব বলে উড়িয়ে দেন রাশেক রহমান। পরে বিকালে তার পক্ষে বর্তমান মেয়র ঝন্টুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লেখা  স্মারকলিপি রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের কাছে দেওয়া হয়।

এদিকে রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি সরেজমিনে দেখার জন্য মঙ্গলবার বিকালের পর থেকে ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট স্থাপন করা হয়েছে। তারা কাজ শুরু করেছেন। যে প্রার্থীই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন- মেয়র পদে মনোনয়ন পেতে আ.লীগ নেতাদের ঘুম হারাম

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম