রংপুরের ঘটনায় টিটু রায়কে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:১৪

রংপুরে ঠাকুরপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: প্রতিনিধি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রংপুরে বলেছেন, ‘ফেসবুকের স্ট্যাটাস দেওয়া নিয়ে যে ঘটনা এখানে ঘটানো হয়েছে সেই টিটু রায়কে আজ নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই ফেসবুক আইডি টিটু রায়ের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ফেসবুকের স্ট্যাটাস নিয়ে ঠাকুরপাড়া গ্রামে বাড়িঘরে আগুন দিয়ে মালামাল লুটসহ যে তাণ্ডব চালানো হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে নীলফামারীর জলঢাকার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেফতার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের নীলফামারী প্রতিনিধি জানান, টিটু রায় সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গোলনা গ্রামে তার দূর সম্পর্কের আত্মীয় বৈকান্ত চন্দ্র রায়ের ছেলে কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি বেড়াতে আসে।  সেখান থেকে মঙ্গলবার ভোরে চারটি গাড়িতে পুলিশের একটি দল এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে রংপুর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা গেছে।

এদিকে রংপুরের ঠাকুরপাড়া পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখানে জাতিগোষ্ঠী সমানভাবে সহযোগিতা পাচ্ছে। তারপরও কেউ কেউ উসকানি দেবে, কেউ আবার এসে কারও ওপর অত্যাচার করবে- আমাদের সরকার তা সহ্য করবে না। এর আগেও যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আমরা গ্রেফতার করে কঠোর শাস্তি দিয়েছি। ঠাকুরপাড়া গ্রামে যারা  তাণ্ডব চালিয়েছে তাদেরও খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের দেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র চলছে। বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় একইরকম কাণ্ড ঘটানো হচ্ছে। এর আগে রামু ও নাসিরনগরে একই কায়দায় তাণ্ডব চালানো হয়েছিল।’ রংপুরে ঠাকুরপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: প্রতিনিধি)

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক এসব বিষয়ে নজর রাখছে। এখানকার মানুষের সঙ্গে কথা বলে জেনেছি তাণ্ডব ঘটানোর পর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’

রংপুরে মেট্রোপলিটান পুলিশি কার্যক্রম শুরু করার জন্য জাতীয় সংসদে এ সংক্রান্ত আইনটি চলতি অধিবেশনে উত্থাপন করা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুতই এই আইন পাস করার ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুরে এসে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি,  ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, পুলিশের আইজিপি শহীদুল হক, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ ও জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ।

আরও পড়ুন- ফেসবুকে ঘোঁট পাকিয়ে পরিকল্পিত হামলা হয় ঠাকুরপাড়ায়

 

/এআর/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের