ঠাকুরপাড়ায় পুলিশের ভূমিকায় আইজিপির অসন্তোষ

রংপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৪৩

রংপুরে আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: প্রতিনিধি) রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর  ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।  তিনি বলেন, ‘ঠাকুরপাড়া গ্রামে তাণ্ডবের বিষয়টি কয়েকদিন আগে থেকে জানা ছিল। এরপরও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং ইউনিট ও সরকারি দলের সহায়তা নিয়ে সবাই মিলে প্রতিরোধ করা দরকার ছিল।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঠাকুরপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শহীদুল হক বলেন, ‘ফেসবুকে যে আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে সেই টিটু রায়কে আজ (মঙ্গলবার) গ্রেফতার করা হয়েছে। সে যদি ধর্মের অবমাননা করে স্ট্যাটাস দিয়ে থাকে এবং  সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি আরও বলেন,‘আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এ ক্ষেত্রে রুলিং পার্টির দায়িত্ব একটু বেশি।’ সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- ফেসবুকে ঘোঁট পাকিয়ে পরিকল্পিত হামলা হয় ঠাকুরপাড়ায়

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম