কুড়িগ্রামে পুলিশের এসআই’র আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫১

কুড়িগ্রাম কুড়িগ্রামে আনন্দ কুমার মোহন্ত (৩৫) নামে কোর্ট পুলিশের এক এসআই আত্মহত্যা করেছেন। মাছ মারার কাজে ব্যবহৃত বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) নাজিরা-মিঞাপাড়ার ভাড়া বাসা থেকে কোর্টে ডিউটিতে আসেন পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত। পরে রাত ৮টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় মাছ মারা বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আনন্দ কুমার মোহন্ত বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের গোপাল চন্দ্র মোহন্তের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, কোর্ট পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত তিন মাস আগে কুড়িগ্রামে যোগদান করেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত শেষে পুলিশি হেফাজতে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি