‘ক্লিন তেঁতুলিয়া, গ্রিন তেঁতুলিয়া’ কর্মসূচি শুরু

পঞ্চগড় প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৭:১৬আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৭:৪১

পঞ্চগড়

পর্যটকদের আকৃষ্ট করাসহ সৌন্দর্য বর্ধন, পথচারী ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘ক্লিন তেঁতুলিয়া, গ্রিন তেঁতুলিয়া’ শিরোনামে একটি সামাজিক আন্দোলন শুরু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে।

তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপদ বিভাগ এবং তেঁতুলিয়া মডেল থানাসহ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, পঞ্চগড় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জয় প্রকাশ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে তেঁতুলিয়া উপজেলা সদরের বিভিন্ন সড়ক মহাসড়কের দু’পাড় পরিষ্কার করাসহ ভাঙাচোরা রাস্তা মেরামত, রাস্তার পাশে রাখা পাথর ও পাথর ভাংগার মেশিন অপসারণ করে সড়কের দুই ধারে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস জানিয়েছেন,পর্যায়ক্রমে এই কার্যক্রম তেঁতুলিয়ার সব খানে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: ইয়াবাসহ দুই জন আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম