দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

দিনাজপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ০৮:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০৮:৫৫

দিনাজপুর দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে দিনাজপুর জেলার সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহন করা একটি বাসের সঙ্গে তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্ররা এসে শ্রমিকদের মারধর করে ও বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকরাও পাল্টা হামলা চালায়। এ সময় এক শিক্ষার্থী ও তিন শ্রমিক আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের