রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা করছে ইসি

রংপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৫:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:০২

রংপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রংপুরে এই কথা বলেছেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে আমরা ইভিএম ব্যবহার করার চিন্তা করছি। কিন্তু রংপুরের ভোটাররা যদি এভাবে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারি আমরা।’ রসিক নির্বাচন ২০১৭ উপলক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘রসিক নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, অরাজকতা আমরা বরদাশত করবো না। এটা প্রতিরোধে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করবো।’

সভা-সমাবেশ করতে না দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছে তা নাকচ করে দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের আচরণবিধিতে বলাই আছে সভা, সমাবেশ, মিছিল করা যাবে না। তবে ঘরোয়া সভা, পথসভা করা যাবে। কিন্তু পথসভা করতে গিয়ে যদি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে আমরা তা করতে দেবো না। আমাদের ম্যাজিস্ট্রেট সেই সভা করতে দেবেন না। নির্বাচনের আইনের প্রয়োগ করতে গেলে তারা যদি বিরোধিতা করেন তাহলে আমাদের বলার কিছু নেই।’

সভায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম