হিলি সীমান্তে দুই শিশু উদ্ধার

হিলি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ২২:১২আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২২:১২

অভিভাবকদের সঙ্গে উদ্ধার হওয়া দুই শিশু ভারতে পাচারকালে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা  সাড়ে ৭টার দিকে সীমান্তের রেলওয়ে স্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পাচারকারী চক্রের কোনও সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার শিশু দুটি হলো- বিরামপুর উপজেলার বিজুল গ্রামের মামুনুর রশীদের ছেলে রোমান বাবু (১০) এবং একই এলাকার আব্দুল লতিফের ছেলে আল-আমিন (১০)।

ওসি মো.আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিকাল ৩টার দিকে রোমান ও আল-আমিন নামের দুই শিশুকে পাচারকারী চক্রের সদস্যরা খেলা দেখানোর কথা বলে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ে আসে। পরে সেখান থেকে তাদের ভারতে পাচারের উদ্দেশে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এসময় সীমান্তে কঠোর নজরদারি দেখে শিশুদুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বললে শিশু দুটি কান্নাকাটি শুরু করে। এসময়  চক্রের সদস্যরা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও জানান, শিশুদের উদ্ধার করার পর তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে তারা থানায় আসলে শিশু দুটিকে তাদের নিজ নিজ অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম