স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার কারিগর দ্বগ্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়েছেন চার স্বর্ণ কারিগর। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে শিব প্রসাদ দত্তের স্বর্ণের দোকান দত্ত জুয়েলার্সে ওয়ান টাইম ২৫০ মিলি একটি রিফিল গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তা রিফিল করে এনে রেখে কর্মরত স্বর্ণ কারিগররা প্রতিদিনের মতোই স্বর্ণের কাজ করছিলেন। দুপুরে হঠাৎ সেই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঘরের ভেতর আগুন থাকায় তা ছড়িয়ে পড়ে এবং চার কারিগরের শরীর ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানিরা আহত কারিগরদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত স্বর্ণ কারিগররা হলেন, ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে সুব্রত (২৮), কাটাঁবাড়ী গ্রামের কেশোরীর ছেলে হরি রায় (৪৫), একই গ্রামের মহেন্দ্র কুমার ঠাকুর (মাস্টার) এর ছেলে রতন কুমার (৩২)ও রাঙ্গামাটি গ্রামের তারা পদের ছেলে সুমন (৩০)।

এদের মধ্যে স্বর্ণ কারিগর সুব্রত রায়, হরিপদ রায় ও সুমন গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত রতন কুমারের ক্ষত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. খাইরুন নেছা জানান, অগ্নিদ্বগ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দত্ত জুয়েলার্সের মালিক মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। তবে যতটুকু শুনেছি কারিগররা ছোট্ট গ্যাস মেশিন দিয়ে আগুন জালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে যায় তারা।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের