‘বিএনপি মানেই বোমাবাজি, এরশাদ আছেন সরকার ও বিরোধী দুই দলেই’

রংপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২১

রসিক নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ নেতারা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুর সমর্থনে বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে প্রচারণা চালিয়েছেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় পথসভায় বক্তব্য রাখেন তারা। সভায় বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সমালোচনা করেন তারা।

বিকালে নগরীর ধাপ চেক পোস্ট এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল। মেয়র প্রার্থী ঝন্টুসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আহাম্মেদ হোসেন বলেন, ‘বিএনপি মানেই বোমাবাজি, বাসে পেট্রোল বোমা, মানুষ হত্যা, দুর্নীতি, লুটপাট। এ দল জনগণের কল্যাণে অতীতেও কিছুই করেনি, ভবিষতেও করবে না।’ তিনি আরও বলেন, ‘এরশাদ সাহেব বিরোধী দলেও আছেন, সরকারেও আছেন। তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনও ছাড় নয়।’ নৌকা মার্কায় ভোট দিয়ে ঝন্টুকে জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। রসিক নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ নেতারা

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল বলেন, ‘ঝন্টুকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।’

মেয়র প্রার্থী ঝন্টু বলেন, ‘আমিএর আগে মেয়র, পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি ছিলাম। তখন এক টাকাও দুর্নীতি করিনি। প্রমাণ করতে পারলে যে কোনও শাস্তি মাথা পেতে নেবো। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকা মার্কায় ভোট দেবেন।’

পরে কেন্দ্রীয় নেতারা নগরীর মর্ডান মোড়, মাহিগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করছেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম