ভিজিডি কার্ডের চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ০১:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ০১:৫৬

কুড়িগ্রাম বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) কার্ডধারী এক দুস্থ নারীর আত্মসাৎ করা চাল ফেরত দিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.লৎফর রহমান (বাবু)। একই সঙ্গে ওই নারীর নামে ইস্যুকৃত ভিজিডি কার্ডও ফেরত দেওয়া হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী নারী কল্যানী রাণীর হাতে ছয় মাসের চালের টাকা বাবদ ছয় হাজার টাকা তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লৎফর রহমান। কল্যানী রাণী এবং ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো এ তথ্য নিশ্চিত করেছেন।

কল্যানী রানী জানান, সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা দেবেন্দ্রনাথ ঊঁরাও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর উপস্থিতিতে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.লৎফর রহমান তার হাতে ছয় হাজার টাকা ফেরত দেন। একই সঙ্গে তাকে তার ভিজিডি কার্ডও ফেরত দেন। বাকি দুই মাসের চাল তাকে ইউনিয়ন পরিষদ থেকে নিতে বলা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়ে গেছে। ওই নারীকে তার পাওনা চালের সমমূল্য টাকা ও ভিজিডি কার্ড ফেরত দিয়েছেন চেয়ারম্যান। বাকি দুই মাসের চাল তিনি (কল্যানী) ইউনিয়ন পরিষদ থেকে উত্তোলন করতে পারবেন।’

এর আগে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.লৎফর রহমানের বিরুদ্ধে তার ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ৬নং ওয়ার্ডের কল্যানী নামে এক নারীর বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ ওঠে। চাল আত্মসাতের অভিযোগ তুলে তা সমাধানের জন্য ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে গত ৭ ডিসেম্বর বাংলা ট্রিবিউন পত্রিকায় ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বিষয়টি সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊঁরাও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এরই ধারাবাহিকতায় ওই নারীকে তার পাওনা চাল ও ভিজিডি কার্ড ফেরত দিলেন চেয়ারম্যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী