স্ত্রীর হাত ধরে ভোট দিতে এসে খুশি দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী

জিল্লুর রহমান পলাশ, রংপুর থেকে
২১ ডিসেম্বর ২০১৭, ১২:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭

দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী। বয়স ষাট ছুঁইছুঁই। স্ত্রী আমেনা বেগমের হাত ধরে ভোটকেন্দ্রে এসে ভোটি দিয়েছেন নিজের পছন্দের প্রার্থীকে। লাইনে দাঁড়ানোসহ কোনও প্রকার ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি তিনি।

রংপুর সিটি কপোরেশন (রসিক) নির্বাচনে ২৫নং ওয়ার্ডের ভোটার আজগর আলী। স্ত্রীর হাত ধরে শালবন এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে শিক্ষা অঙন উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আসেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোটগ্রহণ চলার সময় সকাল ১১টার দিকে ৪ নম্বর কক্ষে পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে ভোট দেন আজগর আলী। তিনি ভোট দেওয়ার পর স্ত্রী আমেনা বেগম ২নং কক্ষে গিয়ে ভোট দেন পছন্দের প্রার্থীকে।

ভোট দেওয়ার পর কথা হয় আজগর আলীর সঙ্গে। ভোট দিয়ে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘১২ বছর ধরে দুই চোখে দেখতে পাই না। এই সময়ের মধ্যে সংসদ নির্বাচন ও সিটি নির্বাচনে ভোট দিয়েছি। প্রত্যেক ভোটেই স্ত্রীর হাত ধরেই কেন্দ্রে এসেছি। অন্যবার কেন্দ্রে আসা থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত অনেক সমস্যা হতো। কিন্তু এবার কোনও সমস্যা হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আমি খুব খুশি।’

স্ত্রী আমেনা বেগম বলেন, ‘স্বামীকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোটকেন্দ্রের পরিবেশ খুব ভালো। পছন্দের প্রার্থী বিজয়ী হলে আরও খুশি হবো।

শুধু আজগর আলীই নয় তার মতো শারীরিক অসুস্থতা নিয়ে অনেক নারী-পুরুষই নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। উৎসব-আমেজ আর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সবাই খুশি।

এদিকে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, বেগম রোকেয়া কলেজ ভোটকেন্দ্র, আর, সি. সি. আই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের মধ্যে উৎসব-আমেজ বিরাজ করছে। তবে কেন্দ্রের বাইরে প্রাথীর কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা গেলেও কেন্দ্রগুলোতে অনেকটা ভোটার উপস্থিতি কম দেখা যায়। এসব কেন্দ্রে ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ পর্যন্ত ভোটার সংখ্যা হলেও সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে গড়ে ভোট দিয়েছেন ২ থেকে সাড়ে ৪০০ নারী-পুরুষ। তবে পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যাই বেশি।

জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার এএম জয়নুল আবেদীন হেলালি বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার সাড়ে তিন হাজার। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৪২০ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’

এদিকে, নির্বাচন চলাচলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোথাও কোনও বড় ধরনের অভিযোগ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এআর/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম