রসিকে কাউন্সিলর পদের আনুষ্ঠানিক ফল ঘোষণা আজ

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১২:৩৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯

রসিক নির্বাচনে ভোট গণনা রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। কিছু কিছু কেন্দ্রে ভোট গণনা নিয়ে অভিযোগ ওঠায় এবং জটিলতা তৈরি হওয়ায় শুক্রবার (২২ ডিসেম্বর) ফল ঘোষণা করা হবে বলে জানান রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

এদিকে ভোটের পরদিন শুক্রবার রসিকের ৮ নং ওয়ার্ডে অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া গেছে। মাত্র ১ ভোটের ব্যবধানে হেরে যাওয়া কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুম কুঠিয়ালের সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। নগরীর সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে। পরে তার সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে চলে যান। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন মানিক মাস্টার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)  সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত  রসিকের ১৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মেয়র পদে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তিনি পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।

রসিকে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এটি ছিল রসিকে দ্বিতীয় নির্বাচন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়।

আরও পড়ুন- রংপুরের নগরপিতা মোস্তফা

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান