রংপুরের নগরপিতা মোস্তফা

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ০০:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০২:১৪

বিজয়ের পর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রায় এক লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ঘোষিত ১৯৩টি কেন্দ্রের সবগুলোর ফলে মোস্তফার প্রাপ্ত ভোট ১,৬০,৪৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ৬২,৪০০ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৯৮ হাজার ৮৯। এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫,১৩৬ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর শহরের কাছারিবাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার। কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণার শেষে তিনি মোস্তাফিজার রহমান মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে মোট ৭৪.২৯ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনে জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় মোস্তফা বলেন, ‘রংপুরে কোনও দলীয় বিভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব।’


এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোট দেওয়া শেষে শুরু হয় গণনা। এবার এই নির্বাচনের একটি কেন্দ্র সরকারি বেগম রোকেয়া সরকারি কলেজে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে ভোটগ্রহণ করা হয়।
রংপুর সিটি করপোরেশন হওয়ার পর এটি দ্বিতীয় এবং দলীয় প্রতীকে প্রথম ভোট।
এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
আরও পড়ুন-
লাখো ভোটের ব্যবধানে লাঙলের জয়

কে হচ্ছেন রসিক পিতা?

বিএনপির অভিযোগ নাকচ সিইসি’র

এই নির্বাচন ইসির জন্য পরীক্ষা: এরশাদ

ভোট শেষের বাকি দুই ঘণ্টা, পরিবেশ শান্তিপূর্ণ

ভোট শেষ পর্যন্ত নির্বিঘ্ন থাকবে আশা কর্মকর্তাদের

উন্নয়নের স্বার্থেই জনগণ আমাকে বিজয়ী করবে: ঝন্টু

রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির

ইভিএম নিয়ে ভোটারদের অভিযোগ, অস্বীকার প্রিসাইডিং অফিসারের

/এমএ/টিআর/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে