ধর্ষণের অভিযোগে সাদুল্যাপুরে তিন জনকে পুলিশে দিলো জনতা

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ০২:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০২:৩৯

ধর্ষণের অভিযোগে সাদুল্যাপুরে তিন জনকে পুলিশে দিলো জনতা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় এক স্কুছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন তরুণকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নলডাঙ্গা রেল গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটকরা হলো সোহাগ মিয়া (২২ ), বাবু মিয়া (২১) ও শরিফুল ইসলাম (২২)।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আটক তিন জনসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে ও আটক তিন জনকে আদালতে পাঠানো হবে।’

ওসি জানান, সোহাগ নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের যুবলীগ নেতা দুদু মিয়ার ছেলে, বাবু মিয়া একই ইউপির কিশামত হামিদ গ্রামের মাহাফুজ রহমানের ছেলে ও শরিফুল পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া পলাতক রুবেল মিয়া একই ইউপির পশ্চিম খামার দশলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এ ঘটনার পর এলাকাবাসী সোহাগের বাবার রেল গেট এলাকার কনফেকশনারিতে ভাঙচুর চালিয়েছে। এছাড়া পলাতক রুবেলকে গ্রেফতারসহ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বলে জানিয়েছেন ওসি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের