নীলফামারীর গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন আজ

নীলফামারী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ০২:০৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:০৭

নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে একজন নারীসহ আট জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এর মধ্যে ৩জন দলীয় ও পাঁচ জন সতন্ত্র প্রার্থী রয়েছে।

দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের (নৌকা প্রতীকে) মোজাহার হোসেন, বিএনপির (ধানের শীষ) জিকরুল হক, জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকে) জোনাব আলী।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থীরা হলেন- কাজলী বেগম  (ঘোড়া প্রতীকে), বিপ্লব সরকার (দুই পাতা),মোক্তারুল ইসলাম (চশমা মার্কায়), জুলফিকার জুয়েল (মোটর সাইকেল) ও আনারস প্রতীকে মারুফ হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনক জানান, গাড়াগ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ৯ হাজার ৫৬১জন পুরুষ ভোটার ও নারী  ভোটার ৯ হাজার ৮৮৭ জন।

তিনি বলেন, ‘২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সুষ্ঠু ও  শান্তিপূর্ন ভোট গ্রহণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।’

উল্লেখ্য, গাড়াগ্রাম  ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চলতি বছরের ২২ জুন  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আজ  ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের