জনপ্রতিনিধির বিরুদ্ধে জনপ্রতিনিধিদের ভোট

দিনাজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১০:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১১:০২

দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভোট দিয়েছেন ১৪ জনপ্রতিনিধি। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীলের উপস্থিতিতে এই অনাস্থা ভোট সম্পন্ন হয়।

একজন উপজেলা চেয়ারম্যান, একজন মেয়র, দুই জন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ভোটের ভোটার সংখ্যা মোট ১৫ জন। তবে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেননি এবং তিনি অনুপস্থিত ছিলেন। বাকি ১৪ জনই উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ভোট দেন।

জানা যায়, সম্প্রতি দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১২ জনের স্বাক্ষর ছিল অভিযোগে। এরপরই রংপুর বিভাগীয় কমিশনার ওইসব জনপ্রতিনিধির ভোটের ব্যবস্থা করেন।

এর আগে গত ২০ ডিসেম্বর রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত ও সাক্ষগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণের পর অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন। পরে উপজেলা চেয়ারম্যান লিখিত জবাব দাখিল করেন।  কিন্তু লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের ওপর গোপন ভোটের ব্যবস্থা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল জানান, অনিয়ম ও অনাস্থা এনে আবেদনকারীদের ১৪ জন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলাফলটি রেজুলেশন আকারে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংগঠন বীরগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, ‘আমরা জনপ্রতিনিধি হয়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোট দিয়েছি তা দুঃখজনক। কিন্তু তিনিই এ পরিস্থিতি তৈরি করেছেন। বাধ্য হয়ে আমরা এ কাজ করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম কোনও মন্তব্য করতে রাজি হননি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম