ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

লালমনিরহাট প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ০৩:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৩:০০

লালমনিরহাট লালমনিরহাটে ছেলে আকরুল ইসলামকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর হামলায় আয়শা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আয়েশা বেগম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ এলাকার জবর আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকালে জবর আলীর যাওয়া-আসার রাস্তা বন্ধ করতে বাঁশের বেড়া দিতে যান প্রতিবেশী তসলিম উদ্দিন ও তার ছেলে সিরাজুল ইসলাম। এতে বাধা দেয় জবর আলীর ছেলে আকরুল ইসলাম।এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সিরাজুল ইসলাম গাইন (ধান ভাঙানোর যন্ত্র) নিয়ে আকরুলকে আক্রমণ করে।এসময় আকরুলকে বাঁচাতে গিয়ে মা আয়শা বেগমের মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন আয়শা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে আকরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই মামলার এজাহারভুক্ত আসামি জাফর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের