দিনাজপুরে শুটারগানসহ আটক ৪

দিনাজপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ২৩:০১আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২৩:০৩

দিনাজপুর দিনাজপুরে একটি শুটারগান, ২৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ চার জনকে আটক করেছে‌ র‌্যাব। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়। র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর অধিানায়ক মেজর তালুকদার নাজমুছ সাবিক এ খবর নিশ্চিত করেছেন।

আটক চার জন হলো দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকার মৃত দীপক লাল রায়ের ছেলে শুভ রায় (৩৬), বিরামপুর উপজেলার তৈয়বপুর চৌধুরীপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মিনু ইসলাম (২৭), একই উপজেলার অচিন্তপুর এলাকার ওবায়দুর রহমানের ছেলে ইমরুল কাওসার (২৮) ও একই উপজেলার রুপ রামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলন মিয়া (২৭)।

র‌্যাব জানিয়েছে, কোতোয়ালি থানার রামসাগর মোড়ের বায়তুস সালাম মসজিদের সামনে পুলহাট টু বোর্ডের হাটগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকার থেকে একটি ওয়ান শুটারগান ও ২৩ বোতল ফেনসিডিলও পাওয়া যায়। এ সময় ওই প্রাইভেটকারে থাকা চার জনকে আটক করা হয়। জব্দ মালামালসহ ও আটক চার জনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম