শকুনের দোয়ায় গরু মরে নাই: মতিয়া চৌধুরী

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:৩০

রংপুরে মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিকে নিয়ে রেললাইন উৎপাটন করেছে, সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের হত্যা করে ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছে। আল্লাহর রহমতে শকুনের দোয়ায় গরু মরে নাই।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে রংপুর টাউন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্যারিশমা, দৃঢ় মনোভাব আর একাগ্রতার কারণেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তিনি সব বাধাকে পায়ে ঠেলে, এমনকি গ্রেনেড হামলায় নিজের শ্রবণ শক্তিকে খুইয়েও এদেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক অগ্রগতি ও ‌ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন।’

মতিয়া চৌধুরী বলেন, ‘সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে জনগণের ভালাবাসায় সিক্ত হয়ে আল্লাহর রহমতে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ১০ লাখ রোহিঙ্গার বোঝাকে তুচ্ছ মনে করে অনায়াসে বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর অকুন্ঠ সমর্থন কুড়িয়ে এনেছেন। তিনি এখন সারা পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছেন।’

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচন নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অর্থ সম্পাদক টিপু মুন্সি , জেলা সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতারা।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম