দিনাজপুরে অপহরণের সাত দিন পর দুই শিশু উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ২০:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৫২

দিনাজপুর

দিনাজপুর সদর থেকে অপহরণের সাত দিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চৌধুরীপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম।

পুলিশ সূত্র জানায়, গত ২২ জানুয়ারি দুপুরে দিনাজপুর শহরের কসবা ফকিরপাড়া এলাকার কামরুল ইসলামের দুই মেয়ে কাকলী (১২) ও আমিনা (৪) বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এই ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। পরে ২৪ জানুয়ারি চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারে উল্লেখিত আসামি লিটন, জান্নাতুল ফেরদৌস, রোখসানা ও নাজমা বেগমকে আটক করে। সোমবার সকালে অপহৃত কাকলী ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামে তাদের আটকে রাখা ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। পরে সে একজনের মোবাইল দিয়ে তার বাবাকে ফোন করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃত দুই বোনকে উদ্ধার করে নিয়ে আসে।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, অপহৃতদের ওই এলাকার ডগা ইসলামের স্ত্রী সাহারা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে আনা হয়েছে। তবে এটি অপহরণ নাকি অন্য ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়ুন: কুমিল্লায় মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম