অবৈধভাবে পাথর উত্তোলন: চেয়ারম্যানসহ ছয় জনের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৮:১২

অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে

তেতুলিয়ায় ডাহুক নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে সাবেক চেয়ারম্যানসহ ছয় জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সানিউল ফেরদৌস এ আদেশ দেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামু, একই এলাকার আকবর আলীর ছেলে জিয়াউর রহমান, খলিলুর রহমানের ছেলে আলম হোসেন, পঞ্চগড় সদর উপজেলার টিটিহিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, তেঁতুলিয়ার হাওয়াজোত এলাকার তৈয়বুর রহমানের ছেলে শহিদুজ্জামান, রওশনপুর এলাকার বেলাল হোসেনের ছেলে রুবেল ইসলাম।

জানা গেছে, কারাদণ্ডাদেশ প্রাপ্তরা পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের রওশনপুর এলাকায় ডাহুক নদীর গতিপথ বন্ধ করে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। স্থানীয়রা  বিষয়টি প্রশাসনকে অবহিত করলে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ও বিজিবি’র একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ছয় জনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে।

তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ভ্রাম্যমান আদালতে ৬ জনকে কারাদন্ডাদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদের খোঁজখবর নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: রূপা হত্যা মামলা: আসামি পক্ষের যুক্তিতর্ক বৃহস্পতিবার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক