গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২০

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০

গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২০ গাইবান্ধা শহর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সার্কুলার রোড, ডিবি রোডের মহিলা কলেজ ও কাঠপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল ছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জিম ও জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ রয়েছেন। এছাড়া আটকদের মধ্যে ছাত্রদলের ১০ নেতাকর্মী এবং বিএনপির তিন নারী কর্মী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক অন্যদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

মিছিলে পুলিশের বাধা এর আগে, দুপুরে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয়ের পাশে পৌঁছালে পুলিশ তাদের লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জিমসহ ১১ জনকে আটক করে পুলিশ।

মিছিলে পুলিশের বাধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের কাঠপট্টি এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন জন, সার্কুলার রোডে ছাত্রদলের মিছিল থেকে ১১ জন ও ডিবি রোড থেকে জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:
ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মী গুলিবিদ্ধ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম