ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মী গুলিবিদ্ধ

ফেনী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬

ফেনী

ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার জন গুলিবিদ্ধ হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ফেনী শহরের তাকিয়া রোডে শান্তিপূর্ণ অবস্থানের সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে বলে নেতাকর্মীদের অভিযোগ। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কর্মীরা হলেন, ছাত্রদলের সোহেল ও শাহজান হোসেন এবং সেচ্ছাসেবক দলের শুক্কুর ও সেন্টু।

গুলির করার কথা সত্য নয় উল্লেখ করে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরি বলেন,‘বিএনপি নেতাকর্মীরা শহরের তাকিয়া রোডে অবস্থান করে বিশৃঙ্খালা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এসময় তারা পুলিশকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেট ছুড়ে।’

জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল অভিযোগ করে বলেন, ‘শহরের তাকিয়া রোড এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এসময় পুলিশ অতর্কিতভাবে হামলা করে ও গুলি ছুড়ে। এতে আমাদের চার কর্মী গুলিবিদ্ধ হয়।

অপর দিকে রায় ঘোষণার পর ফেনী জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে।

শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি ও র‌্যাব শহরে টহল দিচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই মেয়র

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের