রংপুরে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড

রংপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪

পুলিশি বাধায় কার্যালয়ে ঢুকতে পারেনি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাউকেই কার্যালয়ে ঢুকতে দেয়নি।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। এরপর বিকল্প পথে বেশ কয়েকবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়। এভাবে দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করে শেষ পর্যন্ত নিজেরাই রণে ভঙ্গ দিয়ে চলে যায়।

রংপুরে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড এ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিলের চেষ্টা করলেও পুলিশ দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। ফলে পূর্ব নির্ধারিত মিছিল করতে পারিনি।’

ঘটনাস্থলে কর্তব্যরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনও কর্মকাণ্ড আমরা করতে দিতে পারি না।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী